চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হোন: জাতিসংঘে ড. ইউনূস

জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ড. ইউনূসের ভাষণ

চকোর মালিথা চকোর মালিথা
৯:৪৮ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে তাকে বাস্তবে রুপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার পর দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও অর্থপাচারের মতো ঘটনাগুলো রাষ্ট্রকাঠামোকে যেভাবে ধ্বংস করেছিল সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য।

ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রথম ভাষণ।

বাংলায় দেওয়া প্রায় ২০ মিনিটের ভাষণে প্রথমেই প্রফেসর ইউনূস গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, যে যুগান্তকারী পরিবর্তনের কারণে জাতিসংঘের এমন মঞ্চে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন। তার এ যাত্রায় বিশ্ব সম্প্রদায়কে সাথে চান ড. ইউনূস।

আগের সরকারের অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করে বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টা জানান, তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বাক স্বাধীনতা থাকবে, থাকবে ভোটাধিকার থাকবে না ভয়ের রাজনীতি।

বিশ্বকে দারিদ্রমুক্ত করতে ড. ইউনূস তার ‘তিন শূন্য’ তত্ত্ব তুলে ধরেন বিশ্বনেতাদের সামনে। ভোগবাদী ধারণা থেকে বেরিয়ে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য সামাজিক ব্যবসার কথাও উল্লেখ করেন। চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে বলেন।

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইউনূস।

একই সঙ্গে ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুততম সময়ে যুদ্ধবিরতিরও আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী এই সরকার প্রধান।

ভাষণে প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ প্রসঙ্গই নয়, তুলে ধরেছেন বৈশ্বিক নানা সংকট। ফিলিস্তিনে গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অভিবাসনের মতো বিষয় উঠে এসেছে এই শান্তি নোবেলজয়ীর ভাষণে। বিশ্বের সামগ্রিক উন্নয়নে জোর দিয়েছেন উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন একতার ওপর।

ট্যাগ: ৭৯তম অধিবেশনজাতিসংঘ সাধারণ পরিষদপ্রধান উপদেষ্টার ভাষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন, সম্পাদক শিপু

পরবর্তী

যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের মঙ্গল: বিএনপি মহাসচিব

পরবর্তী
বিএনপি মহাসচিবের সভায় উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের মঙ্গল: বিএনপি মহাসচিব

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২১

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT