চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

রাজনৈতিক কর্মসূচির নামে ট্রেন, বাস, ট্রাক, কাভার্ডভ্যান, কার, মাইক্রোবাস, বেবিট্যাক্সিসহ বিভিন্ন পরিবহনে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে বেশ কিছু মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫২ জন বিশিষ্ট সংস্কৃতিসেবী।

রোববার ৩ ডিসেম্বর সংগঠনটির এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সবাইকে জানাতে চাই, রাজনীতি হলো দেশ ও মানুষের কল্যাণের জন্য। যে কোন রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতি হলো আলাপ-আলোচনা। আমরা দেশের সব রাজনৈতিক দলকে সংবিধান সমুন্নত রেখে আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানাই।

বিবৃতিতে বলা হয়, দেশী-বিদেশী ষড়যন্ত্রে যে কোন ধরনের স্যাংসন এবং বাণিজ্য নিষেধাজ্ঞার সম্ভাবনায় যারা পুলকিত বোধ করেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা অসংগত নয়।

বিবৃতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন: সৈয়দ হাসান ইমাম, ড. অনুপম সেন, সেলিনা হোসেন, কেরামত মওলা, নাসিরুদ্দিন ইউসুফ, আশরাফুল আলম, লায়লা হাসান, গোলাম কুদ্দুছ, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, পীযুষ বন্ধ্যোপাধ্যায়, নাজমুল হাসান পাখি, শিল্পী নিসার হোসেন, মাহমুদ সেলিম, সারা যাকের, লাকী ইনাম, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, ঝুনা চৌধুরী, কাউসার চৌধুরী, মিজানুর রহমান, মীর বরকত, দেবপ্রসাদ দেবনাথ, আহকাম উল্লাহ, কাজী মিজানুর রহমান, আজমল হোসেন লাবু, বিপ্লব প্রসাদ, শামসুল আলম সেলিম, দিলীপ ঘোষ, ড. নিগার চৌধুরী, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী মুনীরুজ্জামান, শিমুল ইউসুফ, রতন সিদ্দিকী, আক্তারুজ্জামান, চন্দন রেজা, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ, আহমদ গিয়াস, আজহা রুল হক আজাদ, অনন্ত হীরা, মোহাম্মদ বারী, কবি রবীন্দ্র গোপ, আসলাম সানী, ফকির সিরাজুল ইসলাম, মীর জাহিদ হাসান, মানজার চৌধুরী, গোলাম সরোয়ার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, সঙ্গীতা ইমাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যবদ্ধ থাকার আহ্বানদেশবিরোধী ষড়যন্ত্রসম্মিলিত সাংস্কৃতিক জোটসংস্কৃতিসেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT