অবরোধে যারা যানবাহনে আগুন দিচ্ছে ও পেট্রোলবোমা মারছে তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে বৈঠক শেষে ঢাকার পুলিশ কমিশনার জানান, হাতেনাতে আটকে সহযোগিতাকারীদেরও পুরস্কার দেওয়া হবে। মুগদা এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগে রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।






