আন্তর্জাতিক

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় শহরে এক পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

অপরাধের পর ঘরবাড়ির অবস্থা, ধ্বংসপ্রাপ্ত আসবাবপত্র ও ক্ষতিগ্রস্ত দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরবাড়ির ভেতরে ধ্বংসপ্রাপ্ত আসবাবপত্র ও ক্ষতিগ্রস্ত দেয়াল, অপরাধের পরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া অধিকৃত পূর্ব ইউক্রেনীয় শহর ভলনোভাখার একটি বাড়িতে দুই শিশুসহ একই পরিবারের নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের জন্য রুশ সেনাদের দায়ী করছেন। গত ২৭ অক্টোবর রাশিয়ান সৈন্যদের কাছে নিজেদের বাড়ি তুলে দিতে অস্বীকার করায় পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে সেনারা। এই ঘটনায়, রাশিয়ান তদন্তকারীরা দু’জন সন্দেহভাজন পুরুষকে আটক করেছে।

ইউক্রেনীয় দোনেৎস্ক অঞ্চলের প্রসিকিউটর অফিস সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্ট ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের একাধিক সদস্যর মরদেহ বিছানা এবং সোফার ওপর রয়েছে। ছবিতে দেয়ালে রক্তের ছিটাও দেখতে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, একটি ঘুমন্ত পরিবারকে গুলি করে হত্যা করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, সামরিক ইউনিফর্মে সশস্ত্র ব্যক্তিরা সেখানে বসবাসকারী পরিবারটিকে রাশিয়ান সেনা ইউনিটের থাকার জন্য বাড়িটি খালি করে দিতে বলেছিল। বাড়ির মালিক তা অস্বীকার করলে, হামলাকারীরা তার পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতনের হুমকি দিয়ে চলে যায়। পরের দিন সশস্ত্র লোকেরা ফিরে আসে এবং পরিবারের নয় সদস্যর সবাইকে গুলি করে হত্যা করে।

ইউক্রেনের প্রসিকিউটর অফিস জানিয়েছে, সন্দেহভাজনদের আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিষয়:ইউক্রেনরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…