দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের সাড়ে ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজধানীতে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেছেন, ভোটবিরোধীদের সহিংসতা নির্বাচনী প্রচার ও ভোটে প্রভাব ফেলবে না। সহিংসতা বন্ধে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।







