চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক-লেখক বেবি মওদুদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ২৪, জুলাই ২০২২
বাংলাদেশ
A A

সাংবাদিক-লেখক-গবেষক ও নারী অধিকার আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের ২৫ জুলাই ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন গুণী এই মানুষটি।

বেবী মওদুদের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। পিতা বিচারপতি আবদুল মওদুদ ছিলেন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এবং নজরুল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি। সংস্কৃত, ফার্সি, আরবী ও ইংরেজী ভাষায় বিস্তর দখল ছিলো বিচারপতি মওদুদের। কলকাতায় ছাত্রাবস্থায় দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, সওগাত এবং ইত্তেহাদ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো তার লেখা প্রবন্ধ। এই গুণী মানুষটির তৃতীয় সন্তান বেবী মওদুদ।

মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ। ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে আসাদ হত্যার প্রতিবাদে রাজপথে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন অসীম সাহসে। যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনেও। ১৯৭1 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধে কবি সুফিয়া কামালের সঙ্গে স্বাধীনতার স্বপক্ষে মুক্তিযোদ্ধাদের সহায়তায় বিভিন্ন কর্মকান্ডে যুক্ত হন তিনি।

১৯৬৩ সালে দৈনিক সংবাদ, ইত্তেফাক এবং চিত্রালীর মাধ্যমে হাতেখড়ি হলেও শিক্ষাজীবনের দিকে ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন বেবী মওদুদ। ৪ দশকের বেশি সময়ের সাংবাদিকতায় তিনি সাপ্তাহিক ললনা, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক আজাদ, গণবাংলা, বিবিসি বাংলা বিভাগ, সাপ্তাহিক বিচিত্রা ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলা বিভাগে কাজ করেছেন।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও তিনি ছিলেন নেতৃস্থানীয়, অগ্রসৈনিক।

Reneta

১৯৯৬ সালে বাসসের বাংলা বিভাগ তার নেতৃত্বে চালু হয়। প্রতিষ্ঠাকালীন প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সামাজিক বিষয়ক সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি শিশু সাহিত্য রচনায় যেমন নাম কুড়িয়েছেন, তেমনি সাংস্কৃতিক কর্মী হিসেবে অথবা নারী নেত্রী ও সচেতন রাজনৈতিক কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার, মনে মনে (ছোট গল্প), শেখ মুজিবের ছেলেবেলা (শিশু সাহিত্য), দুঃখ-কষ্ট-ভালোবাসা (উপন্যাস) গণতন্ত্রের মানসকণ্যা শেখ হাসিনা, দীপ্তর জন্য ভালোবাসা, আমার রোকেয়া, রোকেয়া পাঠ, টুনুর হারিয়ে যাওয়া, শান্তুর আনন্দ, এক যে ছিলো আনু, মুক্তিযোদ্ধা মানিক, কিশোর সাহিত্য সমগ্র, নিবন্ধ সমগ্র-অন্তরে বাহিরে, পাকিস্তানে বাংলাদেশের নারী পাঁচার এবং পুটুর জন্য ছড়া ও কবিতা।

দৈনিক বাংলা-টাইমস- সরকারি ট্রাস্ট থেকে বিলুপ্ত হওয়ার পর ১৯৯৮ সালে বিচিত্রা নতুন কলেবরে শেখ রেহানার সম্পাদনায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে প্রকাশিত হতো। সেই বিচিত্রার মূল কর্ণধার ছিলেন বেবী মওদুদ। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থসহ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধ শেখ মুজিবের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে সহপাঠি, বন্ধু-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গবেষণা ও সংকলণ করেছেন তিনি। ১৯৪৭ থেকে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ড ও তৎকালীন গোয়েন্দা তদন্ত প্রতিবেদন নিয়ে প্রকাশিত গ্রন্থের গবেষণা ও সংকলনে দায়িত্ব পালন করেছেন বেবী মওদুদ।

নবম জাতীয় সংসদে বেবী মওদুদ আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তথ্য অধিদপ্তরে গবেষণা সহকারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ নারী সাংবাদিক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন। বিশ্বব্যাংক এবং ইউনিসেফের উদ্যোগে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফিলিপিন, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ। এছাড়া বিশিষ্ট

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্র রাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT