চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনির মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ন ০২, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজায় অব্যাহত ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যারমধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৪৯ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ জনে, যার মধ্যে ৯২ জন শিশু।

বৃহস্পতিবার (২ আগস্ট) আল জাজিরা জানিয়েছে, শুক্রবার উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে সাহায্য চাইতে গিয়ে ৪৯ জন নিহত এবং ২৭০ জনেরও বেশি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ক্ষুধা ও অপুষ্টিতে দুই শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে।

একজন মানবাধিকার কর্মকর্তা বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ও গণহত্যা চালাচ্ছে। তারা খাদ্য সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এছড়াও খাদ্য সরবরাহের সময়ও অনাহারে থাকা ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে।

ফরাসি এমএসএফ দ্বারা পরিচিত ডক্টরস উইদাউট বর্ডার্সের গাজা প্রকল্প সমন্বয়কারী ক্যারোলিন উইলেমেন বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সাহায্যের প্রবেশ বৃদ্ধি সত্ত্বেও অবরুদ্ধ ছিটমহলে খাদ্য এখনও দুর্লভ রয়ে গেছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সীমিত পরিসরে বিমান থেকে সাহায্য প্রদানে তিনটি ইউরোপীয় দেশকে অনুমতি দিয়েছে। তবে, গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা ব্যয়বহুল ও বিপদজ্জনক উল্লেখ করে জাতিসংঘ গাজায় ইসরায়েলকে নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে।

Reneta

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের মুখপাত্র ওলগা চেরেভকো বলেছেন, মধ্য গাজায় আগের তুলনায় খাদ্য সরবরাহ বেড়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

 

Jui  Banner Campaign
ট্যাগ: গাজায় ইসরায়েলি হামলাজাতিসংঘফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT