আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গাদের একটি গ্রুপ বাংলাদেশে প্রবেশের সময় চেকিং এর জন্য বসে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১১নভেম্বর) সকালে আলীকদমের বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব।
তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশের সময় স্থানীয় জনতা ২টি গ্রুপের ৮১জনকে আটক করে। পরে তাদের বিজিবির কাছে সোর্পদ করা হয়েছে।
তবে এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খুজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






