চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জঙ্গলে বানর সাম্রাজ্যে ৮ বছরের ‘মুগলি’র সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
অদ্ভুতুড়ে
A A

ভারতের উত্তর প্রদেশের জঙ্গল থেকে একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে, যে কিনা বনের মধ্যে বানরের সাথে বসবাস করে আসছিলো। উদ্ধার করার পর সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে এবং হাত দিয়ে খাদ্য গ্রহণ করতে পারছে। তার বয়স ৮ থেকে ১০ বছরে মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।

মেয়েটিকে অনেকেই রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত উপন্যাস ‘জঙ্গল বুক’-এর প্রধান চরিত্র মোগলির সঙ্গে তুলনা করছেন।তবে মেয়েটি ঠিক কত দিন ধরে জঙ্গলে বাস করে ছিলো, সে সম্পর্কে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

মেয়েটির নাম রাখা হয়েছে বন দুর্গা। চিকিৎসার জন্য তাকে লাখনাউয়ের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ এখন ঐ এলাকার আশেপাশে নিখোঁজ শিশু সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।ওই মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তাররা বলেছেন, মেয়েটি কথা বলতে পারে না। শুধু বানরের মতো কিছু অস্পষ্ট শব্দ করতে পারে। আর মুচকি হেসে দেয়।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে নেপালের সীমান্ত সংলগ্ন কাতারনিয়াঘাট সংরক্ষিত বনে একদল বানরের মধ্যে গ্রামবাসীরা ওই মেয়েটিকে প্রথম দেখতে পেয়েছিলো। তখন তার শরীরে কোনো কাপড়-চোপড় ছিলো না।পর্যাপ্ত খাদ্য না পেয়ে তার শরীরে অপুষ্টিজনিত রোগ বাসা বেঁধেছে।তার দেহে বেশ কয়েক জায়গায় ক্ষত পাওয়া গেছে বলেও জানিয়েছেন ডাক্তাররা।

পুলিশ কর্মকর্তা সুরেশ যাদব সাংবাদিকদের বলেছেন, তারা যখন মেয়েটিকে উদ্ধার করতে যায়, তখনও সে একদল বানরের সাথে খেলা করছিল।মেয়েটিকে নিয়ে আসার চেষ্টা করা হলে ওই দলের বানরগুলো পুলিশের উপর আক্রমণ করে এবং মেয়েটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদ্ভুতউত্তর প্রদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও চোটের হানা ব্রাজিল দলে

জুলাই ১, ২০২৬

সীমান্ত পাহারার মতো সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুলাই ১, ২০২৬

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT