চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর অসুস্থতার কারণে ফ্লাইট পরিবর্তন করায় ৮ লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

স্ত্রীর অসুস্থতার কারণে ফ্লাইট পরিবর্তন করার কারণে যুক্তরাষ্ট্রের এক দম্পতিকে ৮ লাখ ৬০ হাজার টাকা সমপরিমাণ জরিমানা করেছে ‘এয়ার নিউজিল্যান্ড’ নামক নিউজিল্যান্ডের একটি বিমান পরিষেবা প্রতিষ্ঠান।

এনডিটিভি জানিয়েছে, এয়ার নিউজিল্যান্ডের একটি বিজনেস ক্লাস ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে এপ্রিল পর্যন্ত থাকার জন্য টিকিট বুক করেছিলেন টড এবং প্যাট্রিসিয়া দম্পতি। সেখানে গিয়ে টড জানতে পারেন তার স্ত্রী প্যাট্রিসিয়া পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আর মাত্র ৪ মাস বাঁচবেন। এই পরিস্থিতিতে টড তাদের ফিরতি ফ্লাইট পরিবর্তন করতে চাইলে এয়ার নিউজিল্যান্ড এই দম্পতিকে ১৩ হাজার নিউজিল্যান্ড ডলার বা প্রায় ৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।

এই বিষয়ে টড বলেন,তারা আমার কাছে যা চার্জ করছিল তা ফ্লাইটের খরচের প্রায় চারগুণ। ৪ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় ৩ বার কল কেটে দেওয়া হয়েছিল। কোন সহানুভূতিশীল বিকল্পের প্রস্তাব দেওয়া হয়নি বা আমার স্ত্রীর রোগ নির্ণয়ের কোন ডকুমেন্ট বা প্রমাণ চাওয়া হয়নি। তবে তারা অভদ্র বা নির্দয় ছিল না। তারা আমাকে বলে- দেখুন, এই বিষয়ে আমাদের কিছু করার নেই।

এয়ার নিউজিল্যান্ডের কাস্টমার কেয়ারের মহাব্যবস্থাপক আলিশা আর্মস্ট্রং একটি বিবৃতিতে বলেছেন, এটা স্পষ্ট যে আমরা প্রত্যাশার চেয়ে কম কাজ করেছি, এই ক্ষেত্রে আমাদের সহানুভূতিশীল নীতি অনুসরণ করা হয়নি। আমরা তাদের কাছে ক্ষমা চেয়েছি এবং তাদের ফ্লাইট পরিবর্তন করার জন্য অতিরিক্ত অর্থের পুরোটাই ফেরত দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এয়ার নিউজিল্যান্ডক্যান্সারজরিমানাফ্লাইটযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক বাজারে আবার ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো ২০২৬, অংশ নেবে ৪০০ প্রতিষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

মার্চ ২৪, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

আইএমএফ-এর প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

মার্চ ২৪, ২০২৬

ইরান যুদ্ধের দায়ভার প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT