চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস চাপায় নিহত শিক্ষার্থীর পরিবার পেল ৮ লাখ টাকা ক্ষতিপূরণ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৭:০৩ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে আটককৃত সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার ১১ ডিসেম্বর রাতে বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফির নেতৃত্বে সেলফি পরিবহন কর্তৃপক্ষের সাথে ঢাকা জেলার একাধিক উপাজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আলোচনায় বসেন। পরে কয়েক ঘণ্টা আলোচনা শেষে মালিকপক্ষ ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এসময়, ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার কথা জানান উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ নগদ ৮ লাখ টাকা দিয়ে বাসগুলো ছাড়িয়ে নেয়। সরকারি ফান্ড থেকে আরো ৫ লাখ টাকা দেওয়া হবে ভুক্তভোগী পরিবারকে।

সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালালউদ্দিন বলেন, আমরা উভয়পক্ষ আলোচনা করে সমস্যাটি সমাধান করেছি। নিহত রুবেলের বাচ্চার ভরণপোষণের দায়িত্ব কোম্পানি বহন করবে।

Reneta

এর আগে, গত বৃহস্পতিবার রুবেল নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের ২৫ টি বাস আটক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীরা নিহতের পরিবারের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলে নাকচ করে দেয় মালিকপক্ষ। তবে শেষ পর্যন্ত নগদ ৮ লাখ টাকা ক্ষতিপূরণের বিনিময়ে ৫ দিন পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষতিপূরণজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাসচাপায় নিহত শিক্ষার্থীসেলফি পরিবহন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT