চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ জনের ব্যান্ড ‘দ্য রোভার’, ৭ গানে প্রথম অ্যালবাম ‘সমধর্মিতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
দ্য রোভার ব্যান্ডের পারফরমেন্স, ব্যান্ড সদস্যরা গিটার ও ড্রাম বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

“সমধর্মিতা মানে কিন্তু ব্রাদারহুড! একই ধর্ম, বা সমভাবাপন্ন। আমরা মনে করি সবাই সুন্দর। আমরা ওই জায়গা থেকে অ্যালবামের নাম ‘সমধর্মিতা’ রেখেছি। যেখানে একটা ইনারসেল্ফ জার্নি তুলে ধরার চেষ্টা করেছি। যে জার্নিটাকে বলতে পারি মেডিটেশন। মানুষে মানুষে কানেকশান, বা নিজের সাথে নিজের কানেকশান- এসবই মূলত আমাদের গানগুলোর পরতে পরতে।”

ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য রোভার’-এর অভিষেক অ্যালবাম ‘সমধর্মিতা’ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ব্যান্ডের বেজ গিটারিস্ট ও ভোকাল জাফরী।

দ্য রোভার ব্যান্ডের অ্যালবাম শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ ৭টি গান নিয়ে নতুন একটি ব্যান্ডের অ্যালবাম প্রকাশের সিদ্ধান্তকে এই সময়ে ‘দুঃসাহস’ মনে করছেন কিনা, জানতে চাইলে জাফরী বলেন, “আমরা মোটেও না দুঃসাহস মনে করছি না। আর্টে মানুষের বলার ভঙ্গিমা একেকজনের একেক রকম থাকে। কেউ হয়তো কবিতা লিখে সেটা প্রকাশ করে, কেউ বা উপন্যাস লিখে প্রকাশ করে। আমাদের কিছু বলবার ভঙ্গিমা যেহেতু গান, এবং সেটা একটা অ্যালবাম আকারে প্রকাশের পরিকল্পনাই ছিলো। সেটাই করেছি।”

অ্যালবামের গানগুলোকে জাফরী বলছেন,“সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্লাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ এই গানগুলো।” ‘দ্য রোভার’-এর এই ভোকাল জানান, তাদের অ্যালবামটি ইতোমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের ব্যান্ড দ্য রোভার পারফর্ম করছে, গিটার ও মাইক্রোফোন হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ তবে ‘সমধর্মিতা’র মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রেখেছেন অ্যালবাম উন্মোচন অনুষ্ঠান। বেইলি রোডের দি গ্রিন লাউঞ্জে এদিন থাকছে একটি মিউজিক্যাল সন্ধ্যার আয়োজনও! যেখানে গাইতে দেখা যাবে আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজসহ সংগীতের অনেক পরিচিত মুখকে।

জাফরী জানান, প্রথম অ্যালবামের উদ্যোগ নিলেও তাদের ‘দ্য রোভার’ এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কালের পরিক্রমায় ব্যান্ডের সদস্য সংখ্যা তিনজন। বেজ ও ভোকালিস্ট জাফরী ছাড়াও ব্যান্ডে গিটার ও ভোকালে আছেন রাতুল এবং ড্রামসে আছেন তুনান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালবামগানজাফরীদ্য রোভারলিড বিনোদনসংগীতসমধর্মিতাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT