চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিনিতে নৌকাডুবে ৭ স্কুলছাত্রী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ন ০৫, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে কাঠের তৈরি বড় একটি নৌকায় চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যাওয়ায় সাত জন স্কুলছাত্রীর মর্মন্তিক মৃত্যু হয়েছে।

আফ্রিকার সংবাদ মাধ্যম পাঞ্চ নিউজপেপার জানিয়েছে, গতকাল রোববার আপার গিনির কৌরুসা শহরের কাছে নৌকায় চড়ে কলেজের প্রবেশিকা পরীক্ষা দিতে যাওয়ার সময় নাইজার নদীতে নৌকাডুবে এই দুর্ঘটনা ঘটে।

পরীক্ষার প্রশ্নপত্র উন্মোচন করতে আসা গিনির প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রী গুইলাম হাউইং জানান, সাত শিক্ষার্থীর জীবন হারানো নৌকাডুবির এই দুঃসংবাদে আমরা স্তব্ধ।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা মামাদি কেইতা জানান, মৃতদের মধ্যে তার সৎ বোনও রয়েছে। তারা তাদের ৭ম বর্ষের এন্ট্রি পরীক্ষায় অংশ নেয়ার জন্যে নাইজার নদী পাড়ি দিচ্ছিল। নৌকাটি অতিরিক্ত মালামালের কারণে বেশ ভারি ছিলো বলেও জানান তিনি।

গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান চালিয়ে ৭ জন স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। অতিরিক্ত মালামাল ছাড়াও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই ডুবে যায় নৌকাটি।

ট্যাগ: গিনিনৌকাডুবিস্কুলছাত্রী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT