চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাত খরচের টাকা বাঁচিয়ে রাবি শিক্ষার্থীর ৬৪ জেলা ভ্রমণ

এস আই সুমন এস আই সুমন
১১:৩২ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
ছাত্র রাবি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পাহাড়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই মাথায় ভ্রমণের চিন্তা। এরপর ২০১৮ সালে বেরিয়ে পড়েন দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর গিয়েই তিনি স্বপ্ন দেখেছিলেন পুরো দেশ ঘুরে দেখার। তার স্বপ্ন সত্যি হয়েছে। ২০২২ সালের শেষের দিকে নেত্রকোনা জেলা ভ্রমণের মাধ্যমে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেন তিনি। বাসা থেকে যে স্বল্প পরিমান মাসিক খরচ দিতো, সেই মাসের টাকা বাঁচিয়ে ভ্রমণ করেন তিনি।

ভ্রমণ পিপাসু এই শিক্ষার্থীর নাম মুহাম্মাদ আয়াতুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বর্তমানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এম.ফিল/পিএইচডি এর জন্য পরীক্ষা দিয়েছেন। তিনি ঝালকাঠি জেলা সদরের বাসিন্দা।

ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা তিনি চ্যানেল আই অনলাইনকে জানান। প্রথম জেলা ভ্রমণেই টাকার স্বল্পতায় ৫ বেলা না খেয়ে এবং রেলস্টেশনে রাত কাটিয়েছেন তিনি। এই তিক্ত অভিজ্ঞতা থেকেই ভ্রমণ শুরু এবং ২০২২ সালের শেষের দিকে নেত্রকোনা জেলা ভ্রমণের মাধ্যমে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেন তিনি।

Banglabid

দীর্ঘ এ যাত্রার প্রসঙ্গে তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিগণিত। বিভিন্ন সংস্কৃতি, মূল্যবোধ, মানুষের আচার-আচরণ, বিভিন্ন জেলার মানুষের বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি জানতে ও শিখতে আমি সবসময় উৎসুক। আমি পুরো দেশকে জানতে চেয়েছিলাম, দেশের প্রতিটি কোনায় কোনায় যেতে চাচ্ছিলাম। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শত-শত পুরাতন ঐতিহাসিক স্থাপনা। এগুলো দেখাই ছিল আমার মূল লক্ষ্য।

এই ভ্রমণ পিপাসুর কাছে সৌন্দর্যের দিক থেকে বান্দরবান একটি স্বপ্নের মতো জায়গা। আমিয়াখুম ও নাফাখুম ঝর্ণায় যাওয়াটা তার আজীবন মনে থাকবে। তার পাশাপাশি দেশের সবচেয়ে বড় পাহাড় (সরকারিভাবে) তাজিংডং বিজয় করাটা এখনও তার স্মৃতির মানসপটে ভাসে বলে জানান মুহাম্মাদ আয়াতুল্লাহ। বান্দরবানের পরে মৌলভীবাজার ভালো লেগেছে তার কাছে। এ জেলায় প্রবেশ করা মাত্রই চা -এর ঘ্রানে বিমোহিত হয়েছিলেন তিনি। তার পাশাপাশি মৌলভিবাজারের হামহাম জলপ্রপাত এখনও তার চোখে ভাসে। মৌলভীবাজারের পরে ভালো লেগেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে রাত্রিটা। তারপরে ভালো লেগেছে ‘মেঘের বাড়ি’ রাঙামাটির সাজেক ভ্যালি। ভালো লেগেছে কক্সবাজারের সেন্টমার্টিনও।

Reneta

ভ্রমণ খরচের বিষয়ে মুহাম্মাদ আয়াতুল্লাহ বলেন, বাসা থেকে যে স্বল্প পরিমান মাসিক খরচ দিতো, সেই মাসের টাকা বাঁচিয়ে ভ্রমণ করি। বাসা থেকে কোনদিন টাকা নেইনি। মাসে স্বল্প পরিমান যে হাতখরচ দিতো, সেটা একটু একটু জমিয়ে ২/৩ মাস অন্তর অন্তর ট্যুর করতাম। যখন ৬৪ জেলা সম্পন্ন করেছি, তখন পরিবার বিষয়টি জেনেছে। আর বন্ধুরা ও বড় ভাইয়েরা সবসময় উৎসাহ দিয়েছে। তাদের মধ্যে অনেকে এমনও আছে, যাদের নিকট থেকে আমি ধার করেছি, তারা না হলে আমার জন্য অসম্ভব হয়ে যেতো এই জার্নিটা।

ভ্রমণের এই তীব্র ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে আয়াতুল্লাহ বলেন, আমি আমার সবুজ-শ্যামল বাংলাদেশকে জানতে চেয়েছিলাম, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো গভীরভাবে জানতে চেয়েছিলাম, দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো নিজ চোখে দেখতে চেয়েছিলাম। কারণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। এই সব কিছু মিলিয়েই আমার ৬৪ জেলা ভ্রমণের আগ্রহ জন্মেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT