চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা নারীর চোখে ৬০টি জীবিত কৃমি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ন ১০, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

অনেকেই মজার ছলে কথায় কথায় বলে থাকেন, মাথায় পোকা নড়ার কথা। তবে এবার পোকা মাথায় নয়, চোখে! তাও আবার নড়েচড়ে ওঠা জীবিত পোকা। ভয়াবহ ঘটনায় আরও একবার শিরোনাম হলো চীন। এবার দেশটির এক নারীর চোখ থেকে ৬০টি জীবিত পোকা বের হওয়ার ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

রোববার ১০ ডিসেম্বর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চোখে এক অস্বাভাবিক অস্বস্তি অনুভব করার পর ডাক্তারের কাছে যান ওই নারী। তারপর তার চোখ থেকে বের করা হয় জীবিত এই পোকাগুলো।

প্রতিবেদনে বলা হয়, অনেক দিক ধরেই চুলকাচ্ছিল চোখ। চুলকানি এতটাই অস্বস্তিজনক জায়গায় চলে যায়, যে শেষে আর নিজেকে সামলাতে পারছিলেন না। শেষে তিনি চিকিৎসকের দ্বারস্থ হতেই যা জানা গেল, তাতে হতভম্ব অনেকেই। চিকিৎসকরা ওই মহিলার চোখ থেকে ৬০টি জীবিত পোকা বের করেন।

চীনা ওই নারী জানান, একটি পরজীবী গোছের পোকা তার চোখে কিছুদিন আগে পড়েছিল। তারপর থেকে চুলকানি শুরু। চোখে এক অস্বাভাবিক রকমের অস্বস্তিও বোধ করতে থাকেন তিনি। পরে তিনি চিকিৎসকের কাছে যেতেই তার চোখে প্যারাসাইট বা পরজীবী বাসা বেঁধেছে বলে সন্দেহ করেন চিকিৎসক। এরপর বিভিন্ন টেস্ট ও চিকিৎসাগত তদন্তে ধরা পড়ে চোখে পরজীবীর বাসা বাঁধার কথা। দেখা যায়, ৪০টির মতো পরজীবী পোকা তার বাঁ চোখে, আর ২০টি তার ডান চোখে। যাদের ক্রিয়াকলাপে মহিলার চোখে চুলকানি বা অস্বস্তি শুরু হয়।

চিকিৎসকরা বলেন, ওই নারীর চোখের পাতা ও মণির মাঝে বাস করছিল পোকার দল। একধরনের গোলাকার পরজীবী সেখানে বাস করছিল।

উল্লেখ্য, কৃমিকে পরজীবী বলা হয়। সেক্ষেত্রে চোখে পরজীবীর বাসা বাঁধার ঘটনা বেশ ভয়ঙ্কর বিষয়। এই পরজীবী ফাইলেরিয়েডিয়া পরিবারের। সাধারণত মাছির কামড় থেকে এই ধরনের পরজীবী আসে মানব শরীরে। তবে ওই নারী বলছেন, কুকুর বা বেড়ালের থেকে এই পরজীবীর লার্ভা তার চোখে আসে।

Reneta

তার দাবি, তার বাড়ির পোষ্যদের থেকে ওই পরজীবী তার হাতে আসে। আর হাত চোখে দিতেই সেখানে শুরু হয়ে যায় পরজীবীর বসবাস। বলা হয়, কিছু পরজীবী রয়েছে যারা চোখ অন্ধ করে দিতে পারে। দৃষ্টিহীনতার সমস্যা তৈরি করতে পারে ওই পরজীবীরা। তবে সেই ধরনের পরজীবীদের আফ্রিকায় পাওয়া যায়। তাদের চীনে পাওয়া যাওয়া কার্যত অস্বাভাবিক ঘটনা।

চোখে পরজীবী আসার উপসর্গ:
যে সমস্ত উপসর্গ দেখে বোঝা যায় যে, চোখে পরজীবী হামলা করেছে, তা হলো- চোখে ব্যথা; চোখ ফোলা ও লালভাব; ঝাপসা দৃষ্টি; চোখ থেকে পানি পড়া; চোখে পিচুটি কাটা; অনেক সময় চোখ স্থায়ীভাবে দৃষ্টিহীনতার শিকার হতে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনচীনা নারীনারীর চোখ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৮, ২০২৬

রামেক হাসপাতালে আইসিইউ সংকট, আড়াই মাসে প্রাণ গেল ৫৩ শিশুর

মার্চ ২৮, ২০২৬

পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসারের কাজ কি?

মার্চ ২৮, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু

মার্চ ২৮, ২০২৬

রানা প্লাজায় বেঁচে ফেরা নাসিমার জীবনসংগ্রাম থামল পদ্মার বাসডুবিতে

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT