চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিপুরায় রথযাত্রায় হঠাৎ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের ত্রিপুরায় রথযাত্রায় আগুন লেগে ছয় দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার ২৮ জুন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট এলাকায় উল্টোরথ যাত্রার সময় এই দুর্ঘটনা ঘটে। রথ টানার সময় সেটির চূড়া একটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, উল্টোরথ যাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। তখনই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করলে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটার বার্তায় তিনি বলেন, ‘কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন। এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহত এবং আহতদের পাশে দাঁড়াবে।’

তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও টুইটারের মাধ্যমে জানিয়েছেন।

Reneta

ত্রিপুরার এআইজি (আইন শৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী পিটিআইকে জানান, ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এছাড়াও ১৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উল্টো রথযাত্রাভারতরথযাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT