চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৩:২১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী-ছেলেসহ একই পরিবারের ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোন্তাজ আলী (৪০), এন্তাজ আলী (৩৪), আলতাব হোসেন (৪৪), মৃত কোমেজ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী (৭০), আহাম্মদ আলীর স্ত্রী মিনা বেগম (৫৫) এবং মৃত আব্দুল সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৪৪)।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আকবর আলী বাড়িতে পরিবারের লোকজনের সাথে বসে সংসারের নানা বিষয়ে আলাপ করছিলেন। এ সময় আসামিরা কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে অতর্কিত হামলা করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলাম ও তার ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ ।

এ ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান মিঠু ২০০৭ সালের ৫ মে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এবিষয়ে জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল বলেন, ২০০৭ সালের ১১ এপ্রিল পরিবারের সদস্যের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা একজোট হয়ে নিহতের পরিবারের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নিলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটযাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT