চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পরিবারের ৬ জনকে ছুরিকাঘাতে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কানাডায় এক পরিবারের ৪ জন শিশু এবং তাদের মাসহ ৬ জনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। কিছুদিন আগেই তারা কানাডায় গিয়েছিলেন।

আজ ৮ মার্চ শুক্রবার বিবিসি জানিয়েছে, কানাডার রাজধানী অটোয়ার বারহাভেনের ১টি বাড়ির ভেতরে গত বুধবার নিহতদের মরদেহ পাওয়া গেছে। ওইদিন রাত ১১টার দিকে জরুরি ফোন পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন পুরুষ আছেন। এছাড়াও আছেন ৩৫ বছর বয়সী একজন নারী এবং তার ৭, ৪, ২ বছর এবং ২ মাস বয়সী শিশু। শিশুদের বাবাও এই হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কানাডার পুলিশ প্রধান জানিয়েছেন, এই ঘটনায় ফেব্রিও ডি-জয়সা নামে শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী একজন শিক্ষার্থীকে ​​গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার ৬টি এবং হত্যা চেষ্টার ১টি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাদের বাড়িতেই বসবাস করছিলেন বলেও জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে পুলিশ।

এই হত্যাকাণ্ডকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ঘটনায় তিনি বেশ আতঙ্কিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছুরিকাঘাতে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT