চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইজিংয়ে দুই পাতাল ট্রেনের সংঘর্ষে আহত ৫১৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

চীনের বেইজিংয়ে দু’টি পাতাল ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫১৫ জন।

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেইজিংয়ের উত্তর-পশ্চিমে চাংপিং পাতাল রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে,  আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে।  আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৪২৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বেইজিং মিউনিসিপ্যাল কমিশন অফ ট্রান্সপোর্ট এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্ত অনুসারে, আবহাওয়া পরিস্থিতির ফলে সংকেত এবং জরুরি ব্রেকিং সংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তুষারে পিচ্ছিল ট্র্যাকের কারণে একটি ট্রেন জরুরী স্টপেজে এসে থামে। এই সময় পিছন থেকে আসা আরেকটি ট্রেন সময়মতো ব্রেক করতে না পারায় সামনের ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও এবং সোশ্যাল মিডিয়া থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী চিৎকার করে বলেছেন, আমি যে পাতাল রেল ট্রেনটি নিয়েছিলাম তা দুই ভাগ হয়ে গেছে।

বেইজিং ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছে, তারা ঘটনার পূর্ণ তদন্ত করবে এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংশোধন করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনপাতাল ট্রেনবেইজিংয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচন উৎসবমুখর করতে ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিতে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমানের পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT