আন্তর্জাতিক

দুই ভাগ হওয়ার পর দক্ষিণে গেছে গাজার ৫ হাজার মানুষ: জাতিসংঘ

গাজায় মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে, উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় বিভিন্ন বয়সের মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজা দুই ভাগ হওয়ার পর থেকে উত্তর গাজার ৫ হাজার মানুষ দক্ষিণে চলে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর আগে ইসরায়েল সেনাবাহিনী দাবি করে, রণকৌশলের খাতিরে তারা গাজাকে উত্তর এবং দক্ষিণ— এই দু’ভাগে ভাগ করেছে।

আজ (৭ নভেম্বর) মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরার জানিয়েছে, উত্তর গাজার প্রায় ৫ হাজার মানুষ সোমবার উত্তর থেকে দক্ষিণ গাজার দিকে চলে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা। উত্তর গাজায় ইসরায়েলের আক্রমণের মাত্রা বেশি হওয়ায় দক্ষিন প্রান্তে চলে যাচ্ছেন গাজার মানুষ।

ইসরায়েল গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র চার ঘন্টার জন্য উত্তর এবং দক্ষিন গাজার মধ্যবর্তী একটি করিডোর খুলে দেয়। জাতিসংঘ জানিয়েছে, শুধুমাত্র পায়ে হেঁটে গাজাবাসীরা এই করিডোর পার হয়েছে। কারণ প্রধান ক্রসিং জংশনের দিকে যাওয়ার রাস্তাগুলো এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে যান চলাচল সম্ভব ছিলনা।

জাতিসংঘের ত্রাণ সংস্থা তাদের সর্বশেষ দৈনিক বার্তায় জানিয়েছে, বিভিন্ন পরিবারে শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তি থাকা সত্ত্বেও তারা পুরো পরিবারসহ ব্যক্তিগত জিনিসপত্র হাতে নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন।

বিষয়:ইসরায়েল উত্তর গাজা গাজা জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…