চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের পাহাড় থেকে ৫ জনকে অপহরণ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৪০ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় কাঠ সংগ্রহকালে ‘মুক্তিপণের দাবিতে’ পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমা পাড়া সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।

ভূক্তভোগী স্বজনদের বরাতে হুমায়ুন কবির বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ৫ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।

দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা লোকজন জানিয়েছেন, পাহাড়ী এলাকায় কাঠ সংগ্রহের সময় দুর্বৃত্তরা তাদের জিম্মি করে। পরে অন্যদের জন্য মুক্তিপণ আদায়ের শর্তে ১০ জনকে ছেড়ে দেয়। তারা ছাড়া পাওয়ার পর বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের অবহিত করেছেন।

ইউপি সদস্য বলেন, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। স্বজনরা মোবাইল ফোনে কল করে বিষয়টি তাকে অবহিত করেছেন। পরে তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছেন।

Reneta

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) হিমেল রায় বলেন, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অবহিত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের স্বজন বা কারও পরিবারের কাছ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণটেকনাফপাহাড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT