চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত

রউফ জালাল রউফ জালাল
৫:৩৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, বগুড়া
A A

বগুড়ায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌর এলাকার সুজাবাদ মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ৫ জনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- সিএনজি চালিত অটোরিকশার চালক বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামের হযরত আলী (৩৫) ও অটোরিকশার যাত্রী ধুনট উপজেলার বেড়েরবাড়ি সর্দারপাড়ার বাদশা মিয়া (৬৫)। নিহত অপর তিন জনের মধ্যে রয়েছেন একজন নারী, একজন শিশু ও একজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে বাগবাড়ী সড়কে অটোরিকশা পার হওয়ার সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। স্থানীয় লোকজন এক শিশুসহ আহত দু’জনকে হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক হযরত আলী মারা যান।

হযরত আলীর ফুফু মর্জিনা বেওয়া জানান, মৃত্যুর পর রাস্তা থেকেই তার লাশ গ্রামের বাড়ি কদমতলীতে নিয়ে যাওয়া হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আট বছর বয়সী এক কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। পরে সেও মারা গেছে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলাপার পালিয়ে যায় এবং যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে যান। এসময় স্থানীয় কিছু লোক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়ামুখোমুখি সংর্ঘষসড়ক দূর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬

বিশ্রামের জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT