চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলে নিহত

সুমন রায়সুমন রায়
৯:৪৫ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন ভবনে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৯ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়।

জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। যার মাত্রা ছিল ৫.৭। এসময় মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন ভবন, বাসা ও দোকান থেকে ছুটোছুটি করে রাস্তায় বেরিয়ে আসে। এসময় আহত হয় শতাধিক শিশু ও নারী-পুরুষ।

ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলে ওমর (৮) মারা যায়। পরে বাবা দেলোয়ার হোসেনকেও মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধ্বসে কাজম আলী (৭৫) নামে একজন বৃদ্ধ মারা যান। একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে নাসির উদ্দিন (৬৫) নামে একজন মারা যায়।
অন্যদিকে শিবপুরের জয়নগরে গাছ থেকে পড়ে ফোরকান (৪০) নামে একজনের মৃত্যু হয়।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ওই সাবস্টেশন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও দমকল বাহিনী বিভিন্ন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীতে ভূমিকম্পনিহতভুমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT