ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ জন প্রতিনিধি সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ডাকসুর নতুন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
সিনেট সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন: ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ, সহকারী জিএস (এজিএস) মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলো বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যা বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।








