চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ পাঁচ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ওই সোনাগুলো জব্দ করা হয়।

কাস্টমস হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট অবতরণের পর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল পাঁচ যাত্রীর সঙ্গে আনা কম্বলে প্যাঁচানো অন্যান্য মালামালের সঙ্গে ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করে স্ক্যান করে।

এ সময় প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে মোট ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন প্রায় ৭ কেজি এবং বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় সেগুলো সোনা বলে নিশ্চিত হয়ে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কাস্টমস বিভাগের উপ কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া বলেন, অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে আনা সোনার পাচার কর্মকর্তা-কর্মচারীদের অসাধারণ তৎপরতার কারণে ঠেকানো গেছে। চোরাচালানের মাধ্যমে আনা সোনার উৎস শনাক্ত করতে তদন্ত কাজ চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: সোনাসহ আটক ৫হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন এখনই সংবিধান সংস্কার কমিশনের শপথ চায় না বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএসইতে সূচক কমেছে ১১ পয়েন্ট, লেনদেনেও নিম্নমুখী প্রবণতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT