৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে।
গত বছরের জুলাইয়ে ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকাসহ দেশের ৮টি কেন্দ্রে। গত বছরের ২০ জানুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।
৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
লিখিত পরীক্ষার পুরো ফলাফল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন








