চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির রাজনীতি খালেদার হাঁটুতে আটকে আছে: হাছান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির রাজনীতি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথায় আটকে আছে কিনা প্রশ্ন রেখে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন: বেগম জিয়ার ব্যথা পুরাতন। কিন্তু তাদের নেতারা এটাকে এমন ভাবে উপস্থাপন করছেন যার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। 

মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক লীগ অায়োজিত বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

তিনি বলেন, বেগম জিয়ার হাত, পা এবং আর্থ্রাইটিস ব্যথা বহু বছরের পুরনো। এ রোগগুলোকে বিএনপি নেতারা যেভাবে দেখাচ্ছেন এবং জনগনের ভোগান্তি ঘটিয়ে যেভাবে মানববন্ধন করছেন, তাতে মনে হচ্ছে বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যথার মধ্যে অাটকে আছে। বেগম জিয়ার হাঁটুর ব্যাথার জন্য কি হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হবে? সুতরাং আপনারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করে বরং জনগনের কাছাকাছি আসুন।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার সর্বোচ্চ যত্নবান। সেই জন্যে মেডিকেল বোর্ড গঠন করে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই মেডিকেল বোর্ডে তার ব্যাক্তিগত চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন, বেগম জিয়া এবং বিএনপি নেতাদের বঙ্গবন্ধু হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালের প্রতি বিতৃষ্ণা কেন? অথচ বেগম জিয়া সারাজীবন সামরিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এখন একটি নির্দিষ্ট হাসপাতালে যাওয়ার অভিপ্রায়ের মধ্যে দুরভিসন্ধি আছে। না হয় নির্দিষ্ট একটি হাসপাতালে যেতে হবে এধরনের গো ধরার কারণটা কি?

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, জনগনকে ভোগান্তির মধ্যে ফেলবেন না। পাশাপাশি বেগম জিয়ার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা এবং হাতের ব্যথা নিয়ে অপরাজনীতি করবেন না।

এসময় তিনি বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, প্রয়াত গোলাম সারওয়ার তিনি শুধু একজন ভালো সাংবাদিক ছিলেন তা নয়, তিনি একজন ভালো মানুষও ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতি উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক সিদ্দিকি, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুন সরকার রানা প্রমুখ।

ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়াবিএনপিসেমি লিডহাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আম্পায়ারকে গালি দেয়ায় সেরেনার জরিমানা

পরবর্তী

৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণা

পরবর্তী
নির্বাচন কমিশন-তফসিল ঘোষণা

৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণা

এইচপি ক্যাম্পের চার ক্রিকেটার। চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিসিবি একাডেমিতে

যুবাদের সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এইচপি কার্যক্রম

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT