চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৪০ শিক্ষার্থী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:০৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
অসুস্থ ৪০ শিক্ষার্থী

অসুস্থ ৪০ শিক্ষার্থী

টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই পানি পান করে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় হঠাৎ অনেকের বমি শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়া প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের টিউবওয়েলের পাশ থেকে একটি পলিথিনে সাদা পেস্টজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে বিষাক্ত গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পদার্থ টিউবওয়েলের পানিতে মিশিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা বিষক্রিয়ার শিকার হয়েছে।

Reneta

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা শিক্ষার্থীরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। গুরুতর দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর বিষের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন বলেন, টিউবওয়েলের পানি পান করার পরই শিক্ষার্থীদের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। গুরুতর দুজন ছাড়া বাকিরা বর্তমানে নিরাপদ আছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে, কে বা কারা টিউবওয়েলের পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়েছে, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। বিদ্যালয়ে নিরাপত্তা জোরদারসহ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগঅসুস্থ শিক্ষার্থীটাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালটিউবওয়েলের পানিতে বিষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামে আরও ৩ শিশুর মৃত্যু

পরবর্তী

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

পরবর্তী

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

ছবি: প্রতিনিধি

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT