চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বাঘের হঠাৎ মৃত্যু, তারপরে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাঘের ছবি, বনজঙ্গলে হাঁটছে, প্রাণীটির মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নাগপুরের প্রাণী উদ্ধারকেন্দ্রে তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মূলত মৃত্যুর কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য।

রোববার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উদ্ধারকেন্দ্রের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কীভাবে চারটি প্রাণীর হঠাৎ মৃত্যু হলো, তা নিয়ে সন্দেহ বাড়ছিল। তার পরই বাঘগুলোর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি সেই রিপোর্ট এসেছে। রিপোর্টে বলা হয়েছে, বাঘগুলোর মৃত্যু হয়েছে বার্ড ফ্লু-য়ে আক্রান্ত হয়ে।

নাগপুরের গোরেওয়াড়া প্রাণী উদ্ধারকেন্দ্রে চারটি বাঘকে আহত অবস্থায় আনা হয়েছিল। সেখানেই প্রাণীগুলোর চিকিৎসা চলছিল। গত বছরের ডিসেম্বরে চন্দ্রপুরে চারটি পৃথক ঘটনায় লোকজনের হামলার পর আহত অবস্থায় বাঘগুলোকে উদ্ধার করে গোরেওয়াড়ায় নিয়ে আসা হয়। সেখানেই প্রাণীগুলোর চিকিৎসা চলছিল।

জানা যায়, ২০ ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়। ২৩ ডিসেম্বর মৃত্যু হয় আরও দু’টি বাঘের। তাদের মৃত্যুর পরই নমুনা পাঠানো হয় ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজ়িজ়েস (নিশাদ)-এ। তার মধ্যে আরও একটি চিতাবাঘের মৃত্যু হয়। গত ১ জানুয়ারি রিপোর্ট আসে। উদ্ধারকেন্দ্র থেকে জানানো হয়, বার্ড ফ্লু-য়ে আক্রান্ত হয়েছিল প্রাণীগুলো। কিন্তু কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হলো বাঘগুলো, কোথা থেকে এই সংক্রমণ ছড়াল, তা নিয়েই উদ্বেগ বাড়ছে।

জানা যায়, ওই উদ্ধারকেন্দ্রে ২৬টি চিতাবাঘ এবং ১২টি বাঘ রয়েছে। এই ঘটনার পর সব ক’টি প্রাণীরই নমুনা পরীক্ষা করানো হয়। কিন্তু ৩৮টি বাঘই সুস্থ রয়েছে বলে দাবি উদ্ধারকেন্দ্রের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

প্রাণীগুলোকে খাবার হিসেবে যে মাংস দেওয়া হয়েছিল সেগুলো থেকে সংক্রমণ হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

ট্যাগ: ৪ বাঘের মৃত্যুবার্ড ফ্লুবার্ড ফ্লু-তে আক্রান্ত বাঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবেশ-জলবায়ু ইস্যুতে এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

পরবর্তী

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের যে ৮ নাম

পরবর্তী
পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশের যে ৮ নাম

নাজমুল আবেদীনের ছবি, বোর্ড ছাড়ার ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত নাজমুল আবেদীনের

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT