চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটিতে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১২:৪৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৩
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে ৩ জন শিশুসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বন্যার কারণে বেশকিছু ঘরবাড়িসহ কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গতকাল ১০ আগস্ট বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকার বাসিন্দা ত্রিপূর্ণা চাকমার ছেলে জুনি চাকমা (৭), বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী পাড়ার মহসিন মিয়ার ছেলে মো. জুয়েল (৭), ৪নং ওয়ার্ড বঙ্গলতলী ইউনিয়নের অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া (১০) এবং সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়া এলাকার সরবিন্দু ত্রিপুরা ছেলে কাওলা ত্রিপুরা (৩৮)।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকার বাসিন্দা ত্রিপূর্ণা চাকমার ছেলে জুনি চাকমা গত বৃহস্পতিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা যান। বাঘাইছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী পাড়ার মহসিন মিয়ার ছেলে জুয়েল গত মঙ্গলবার পাহাড়ি ঢলে তলিয়ে যান। এরপর স্থানীরা তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।

অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া বৃহস্পতিবার দুপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়া এলাকার সরবিন্দু ত্রিপুরা ছেলে কাওলা ত্রিপুরার মরদেহ দেখে স্থানীয়রা সাজেক থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার কাদা মোড়ানো লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, বন্যার পানিতে একসাথে এতো মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য্য ধরে এই দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা ছাড়াও জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর ডুবে গেছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। এবারের বন্যায় এই জেলার ১০ উপজেলায় ৩ হাজার ১৩৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে জেলাকৃষি বিভাগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT