জনপদ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

আহত ৬

হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে, আহত ও নিহতের খবর রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ ১৮ এপ্রিল শুক্রবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬ থেকে ১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…