চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের চিকিৎসার জন্য বের হয়ে লাশ পরিবারের ৪ সদস্য

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:০৯ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
শবদেহের জন্য দাফনের জন্য মাটি খোঁড়া ও প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় অ‍্যাম্বুলেন্স ও দুটি বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, লাশ দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে খাটিয়া ও কবরস্থান। তবে বিকেল পর্যন্ত লাশ টাঙ্গাইলের ঘাটাইলে ভাবনদত্ত এলাকায় না পৌঁছায় লাশের অপেক্ষায় শোকে কাতর স্বজনরা।

স্বজনরা জানান, ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচ ফারুক সিদ্দকীসহ তার পরিবারের ৪ সদস্যের লাশের অপেক্ষায় তারা। বাড়ির আঙিনায় রাখা হয়েছে চারটি খাটিয়া, প্রস্তত করা হয়েছে পরপর তিনটি কবর।

Banglabid

প্রিয় স্বজনদের মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। এ দিকে পিতা-মাতা ও ভাইয়ের মৃত্যুর খবর জানে না নিহত ফারুক সিদ্দকীর মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে ফাহিম সিদ্দিকী।

একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলকায়। লাশের অপেক্ষায় স্বজন ও প্রতিবেশিরা।

জানা যায়, তিন বছর যাবৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ফারুক সিদ্দিকীর বড় ছেলে মহায়মিন সিদ্দিকী ফুয়াদ। তাই মাঝে মাঝেই রক্ত দিতে হতো। বুধবার রাতে ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। রাত ১২টার পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দুটি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচ ফারুক সিদ্দিকী, তার স্ত্রী মহসিনা খন্দকার, ছেলে মহায়মিন সিদ্দিকী ফুয়াদ ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার নিহত হয়।

Reneta

পরিবারের সদস্যরা জানান, রাতে লাশ পৌঁছালে ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ‍্যাম্বুলেন্স দুর্ঘটনাঅ‍্যাম্বুলেন্স-বাসের সংঘর্ষলাশ পরিবারের ৪ সদস্যসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT