চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে এক ঘণ্টায় ৪ গাড়িতে আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

রাজধানীতে  শনিবার রাতে এক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। 

রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফলপট্টির সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে ও রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, যাত্রীবাহী এসব বাসে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফার্মগেটে ২টি ককটেল বিস্ফোরণ
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে  দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

বিএনপির চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রোববার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই শনিবার রাতে রাজধানীতে সহিংস এসব ঘটনা ঘটেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অবরোধবাসে আগুনরাজধানী ঢাকাসহিংসতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT