চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনের মেলায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বড়দিনের মেলায় তাবু ও আসবাবপত্র, অনেক মানুষ ও শিশু উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ইবাদান শহরে একটি ক্রিসমাস ফানফেয়ারে (বড়দিনের মেলা) পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে এবং ছয়জন গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আয়োজকরা নগদ অর্থ এবং বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিলে বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়।

বিবিসি জানিয়েছে, মেলায় প্রায় ৫,০০০ শিশু আয়োজকদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ এবং খাবার সংগ্রহের জন্য জড়ো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আয়োজক নাওমি সিলেকুনোলা এবং তার সহযোগীরা যখন ভেন্যুতে প্রবেশ করেন, তখন মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে নাওমি সিলেকুনোলাও আছেন। তিনি ইবাদান শহরের একজন সুপরিচিত সমাজসেবী। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Banglabid

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু শোক প্রকাশ করে নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ইবাদানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ উদ্বিগ্ন অভিভাবকদের তাদের সন্তানদের সন্ধান করার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে। একটি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ছয়জন শিশুকে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে চারজন মারা গেছে। আরেকটি হাসপাতালে আরও তিনটি মৃতদেহ পাওয়া গেছে।

এ ধরনের ঘটনা নাইজেরিয়ায় নতুন নয়। মার্চ মাসে আবুজার কাছে কেফির নাসারাওয়া স্টেট ইউনিভার্সিটিতে চাল বিতরণ কার্যক্রমের সময় ভিড়ের চাপে দুই নারী নিহত এবং ২৩ জন আহত হন। একই মাসে বাউচি রাজ্যে অর্থ বিতরণকালে আরেকটি ভিড়ের চাপে সাতজন প্রাণ হারান। ফেব্রুয়ারিতে লাগোসে কাস্টমসের জব্দকৃত চাল নিলামের সময় পাঁচজন নিহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়াপদদলিতবড়দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT