শিক্ষা

বন্যায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতি ৩২ কোটি টাকা: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার ক্ষতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্তদের বই দেয়া হবে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এসময় প্রাথমিকের শিক্ষা কার্যক্রম এক মাসের মধ্যে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

বিষয়:উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…