চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি প্রতি পারিশ্রমিক ৩০ লাখ হাঁকচ্ছেন রাজ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
একজন পুরুষ ব্যক্তি সাদা জ্যাকেট পরে গাড়ির দরজা খুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দুটি সুপারহিট হয়েছে। দুটিতেই প্রাণভোমরা হিসেবে দেখা যায় শরিফুল রাজকে। পরপর ছবি দুটির সাফল্যে এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন আলোচিত নায়ক রাজ। জানা যায়, আগামীর জন্য তিনি ছবি প্রতি ৩০ লাখ পারিশ্রমিক হাঁকাচ্ছেন!

বর্তমানে রাজের হাতে আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ছবি। মুক্তির অপেক্ষায় আছে ‘দেয়ালের দেশ’ নামে আরেক ছবি। এসব শুটিং আগেই শুরু হয়েছে। তবে নতুন করে ছবি শুরুর আগে ‘আইসক্রিম’ ছবির এই অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।

শুক্রবার ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামের এক হোটেলে চ্যানেল আই অনলাইনকে রাজ জানান, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও ‘অতিরিক্ত’ নয়।

৩০ লাখ পারিশ্রমিক প্রসঙ্গে রাজ বলেন, একজন শিল্পী কত টাকা পারিশ্রমিক নেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। দীর্ঘ সময় লাগে। নয়মাস আগে ধরে কাজল রেখার শুটিং করেছি। একটি কাজ করলে এর মধ্যে অন্য কাজ হাতে নেই না। এই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাইছি।

এর কারণে অনেক ছবি হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে রাজ জানান, তিনি এটা নিয়ে একদমই ভাবেন নন।
ক্যারিয়ারের এই সময়টাতে সবকিছু বুঝেই পা ফেলছেন শরিফুল রাজ। তিনি বলেন, সংবাদকর্মী ভাইরা আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। যখন শুরু করেছিলাম তখন আমার পারিশ্রমিক বেশী ছিল না। এখন আমার লিভিং খরচ যেটা হচ্ছে, সেই হিসেব করেই পারিশ্রমিক চাইছি।
দুটি সুপারহিট ছবি উপহার দেয়ার পর রাজের সিনেমা যাত্রা অনেকটা মসৃণ হয়েছে। সেই কারণে তার অনেকগুলো ছবির প্রস্তাব গেছে। রাজ বলেন, শেষ কয়েক মাসে বহু পরিচালকের কল পেয়েছি। স্ক্রিপ্ট পেয়েছি। তারা আমাকে নিয়ে সিনেমা করতে চেয়েছেন। প্রতিদিনই কোনো না কোনো নতুন ছবির মিটিং হয়েছে। কিন্তু প্রজেক্ট ভালো লেগেছে, অনেকগুলো ব্যাটেবলে মেলেনি।
”আমি খুব বেছে বেছে প্রজেক্ট হাতে নিচ্ছি। শুরু থেকে আমি কাজের ব্যাপারে খুব সচেতন। এই কারণে আমার সিনেমার সংখ্যা কম। এতো সিনেমা ছেড়ে না দিলে হয়তো ফিনান্সিয়ালি লাভবান হতাম। কিন্তু আমি আমার জায়গা থেকে সরে যাইনি। আমি এভাবেই কাজ করে যাবো।”
ট্যাগ: পরাণলিড বিনোদনশরিফুল রাজহাওয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

পরবর্তী

শাহরুখকে দেখে কেন চমকে উঠলেন শ্যারন স্টোন!

পরবর্তী
শ্যারন স্টোনের সঙ্গে শাহরুখের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে দেখে কেন চমকে উঠলেন শ্যারন স্টোন!

একাত্তরের তরুণ সামরিক-অসামরিক অফিসারদের কথা: ১. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের তরুণ সামরিক-অসামরিক অফিসারদের কথা: ১

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT