চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরের তলদেশে ৩ হাজার বছরের পুরনো জাহাজের সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ২১, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের নর্থ উপকূলে ভূমধ্যসাগরের তলদেশে ৩ হাজার বছরের বেশি পুরনো জাহাজের সন্ধান পাওয়া গেছে। লন্ডনে তালিকাভুক্ত এনার্জি সংস্থা ‘এনার্জিন’ সমুদ্রের তলদেশে জাহাজটির সন্ধান পায়।

সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাহাজটির বেশকিছু মালামালও অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাকীর্তি বিভাগ। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এই ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বলছে, ভূমধ্যসাগরে খুঁজে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে এটিই সবচেয়ে পুরোনো।

জাহাজটিতে শতাধিক মালামালের মধ্যে দুই হাতলবিশিষ্ট জগ পাওয়া গেছে। এসব জগে ব্রোঞ্জ যুগে সমুদ্রে মদ বা জলপাই তেলের মতো পণ্য সংরক্ষণ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের।

পুরাকীর্তি কর্তৃপক্ষ বলছে, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরনো। জাহাজটি ব্রোঞ্জ যুগের সময়কার। রোবটের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে সন্ধান পাওয়া জাহাজটি থেকে মালামাল উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলের অ্যান্টিকুইটিস অথরিটি এর কিছু ছবিও প্রকাশ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ হাজার বছরইসরায়েলপুরোনো জাহাজভূমধ্যসাগরসন্ধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT