চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ ব্যান্ড নিয়ে নতুন যাত্রায় সিএমবিএ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ব্যান্ড মিউজিকের শহর চট্টগ্রামে তারুণ্যের হাত ধরে নতুন নতুন ব্যান্ড তৈরি হচ্ছে। নতুন গানে, নতুন প্রাণের সুরে মুখরিত এসব ব্যান্ড এবার ঐক্যবদ্ধ হয়ে পথচলার প্লাটফর্ম হিসেবে যুক্ত হল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (সিএমবিএ)-এর সঙ্গে।

সোমবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে সিএমবিএ-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের আয়োজনে যুক্ত হয়েছে নতুন-পুরনো ৩০টি ব্যান্ড। রেজিস্ট্রেশন কার্যক্রমের পাশাপাশি আলোচনা ও ইফতার মাহফিলে মিলিত হন চট্টগ্রামের ব্যান্ডজগতের প্রায় সকলে।

সিএমবিএ জানায়-প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভুক্তি ঘটলো। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪ টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে কনসার্টে পারফর্ম করে। যাকে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।

ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা। প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে এ নতুন যাত্রা তাদের। ব্যান্ড মিউজিকের আতুরঘর খ্যাত চট্টগ্রামে ব্যান্ডমিউজিককে গতিশীল, মানসম্পন্ন ও প্রচার-প্রসারে ভূমিকা রাখবে সিএমবিএ।

অনুষ্ঠানে ব্যান্ড ছাড়াও অন্যান্য গুণী মিউজিশিয়ানদের ভেতর উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরো উপস্থিত ছিলেন সি এম বি এর সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক) ও কার্যকরী সদস্যবৃন্দ।

সভায় সিএমবিএ এর কার্যপ্রণালী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরো শক্তিশালী ও প্রাণচঞ্চল করে তোলার জন্য সি এম বি এর নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আলোচনার মাঝে তাদের নিজস্ব ভাবনা চিন্তা প্রকাশ করেন।

Reneta

সিএমবিএকে আরো বেগবান ও ফলপ্রসু করতে মৌলিক গানের প্রতি আরো যত্মবান হওয়ার আহবান জানিয়েছে সংঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ।

পারস্পরিক সৌহার্দ্য আর ভাতৃত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনের ভূমিকায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্যায়ে উপস্থিত সকল ব্যান্ডের প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ ভাবনা ও প্রত্যাশা ব্যাক্ত করেছেন।

সিএমবিএ’র সহ সাধারণ সম্পাদক কায়সার জাবেদ বলেন, “আমরা আসন্ন রকফেস্ট নিয়ে বৃহৎ পরিকল্পনা সাজিয়েছি। রকফেস্ট ছাড়াও আরও কিছু চমক দেবার প্রস্তুতি নিয়ে কাজ করছে সিএমবিএ’র নিবেদিত সদস্যরা।

যে সকল ব্যান্ড সি এম বি এ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে তারা হলেন- স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স,ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াই এস বি, রক-নট, রং পেন্সিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমাশান, ফানুশ, বন্দর, অ্যামেচার।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় যাদের ভেতর টেকনো প্রো, সাউন্ড কিং, প্রতিশ্রুতি , ক্যাপচার উইং , মাত্রা, মিল্টন ডেকোরেটর্স অন্যতম। এছাড়াও গীটার হলের স্বত্তাধিকারী মো: ইকা সি এম বি এ এর রেজিস্ট্রেশনকৃত ব্যান্ড গুলোর জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেন। পর্যায়ক্রমে বিভিন্ন প্রাজ্ঞ ও সম্মানিত মিউজিশিয়ান একে একে তাদের ব্যাক্তিগত ভালোলাগা ও প্রত্যাশা ব্যাক্ত করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামপ্লাটফর্মব্যান্ডরেজিস্ট্রেশনলিড বিনোদনসংগঠনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর জন্য হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT