জনপদ

সড়কে মুহূর্তেই নিহত ৩ শ্রমিক

বামাইহাটি বাসস্ট্যান্ড, রাঙামাটি, বাংলাদেশের একটি বাসস্ট্যান্ডের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বামাইহাটি বাসস্ট্যান্ডের প্রবেশদ্বার, যেখানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এবং পরিবহন ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার।

নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি বলেও জানান তিনি। এছাড়াও আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে ৩ নির্মান শ্রমিক নিহত হয়েছে।

বিষয়:রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…