নওগাঁয় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

নওগাঁয় প্রেসিডেন্ট প্রাঙ্গণের প্রবেশদ্বার, যেখানে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট প্রাঙ্গণ, নওগাঁ’।. Channel i News – চ্যানেল আই নিউজ
নওগাঁর পত্নীতলা উপজেলা সদরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিক্সার চালক ও ২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় পত্নীতলা-ধামইরহাট সড়কে আমবাটি নামকস্থানে এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ৭টায় পত্নীতলা-ধামইরহাট সড়কে আমবাটি নামকস্থানে একটি যাত্রীবাহী বাস একটি য়াত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী সানজিদা খাতুন (৪৫)’র মৃত্যু হয়। আহত হয় আরও ৪ জন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মিজানুর রহ (৪৫) এবং যাত্রী শরিফা খাতুন (৪৫) মারা যান।
এ ব্যাপারে পত্নীতলা থানায় এটি মামলা দায়ের হয়েছে বলেও ওসি জানান।



