চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৮:৫৮ পূর্বাহ্ন ২২, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), পিতা আনোয়ার হোসেন; হাবিল (২২), পিতা হাশেম এবং কাইয়ুম (২২)। গুরুতর আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে চারজন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাতের বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান আওলাদ ও হাবিল। গুরুতর আহত অবস্থায় কাইয়ুম ও ইমনকে স্থানীয়রা উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। মরদেহ থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।

Reneta

এর আগে একই দিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী নিহত এবং একজন আহত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: এক্সপ্রেসওয়েমোটরসাইকেল আরোহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT