জনপদ

ঢাকাগামী বাসের চাপায় মুহূর্তেই ৩ জনের প্রাণহানি

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার ছবি, বাস ও ট্রাকের সংঘর্ষের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন: চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের মুসা মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন তারা। অটোরিকশাটি হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর পৌঁছলে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:অটোরিকশা নিহত ৩ শায়েস্তাগঞ্জ সড়ক দুর্ঘটনা হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…