গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রী বহনকারী ট্রাকের সাথে শ্যামলী পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন গাইবান্ধার আব্দুর রাজ্জক, জাহিদ ও ঝরনা।
শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরের পথে থাকা শ্যামলী পরিবহনে নামের একটি বাসের সাথে ঢাকা মুখোমুখি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান ও হাসপাতালে নেয়ার পথে ট্রাকের আরও ২ জন যাত্রী মারা যায়। এসময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকী দুই জনের পরিচয় পাওয়া যায়নি।







