চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

সুমন রায়সুমন রায়
১:৪৭ অপরাহ্ন ১০, জুন ২০২৫
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন বন্ধু। সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্প এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন—শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)। তিনজনই দীর্ঘদিনের বন্ধু ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতে এক মোটরসাইকেলে করে তিন বন্ধু খেলার সামগ্রী কিনতে নরসিংদী শহরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বান্ধারদিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর ২ জনকে মৃত ঘোষণা করা হয়, আরেকজনকে ঢাকা পাঠানো হয়েছিল, কিন্তু সেও বাঁচেনি।”

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Reneta

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিন বন্ধুর একসাথে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিন বন্ধুনরসিংদীনিহত ৩মোটরবাইকমোটরসাইকেলসংঘর্ষসড়ক দুর্ঘটনাসড়কে প্রাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন: ১০ জনের মৃত্যু

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০

মার্চ ১৬, ২০২৬

কোদাল হাতে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬

ইরানে কঠোর হামলা চালাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের সমর্থন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT