আন্তর্জাতিক

আমিরাতে ইরানের সামরিক অভিযানে বাংলাদেশিসহ নিহত ৩

আহত ৫৮

আমিরাতে ইরানের সামরিক অভিযানে বাংলাদেশিসহ নিহত ৩

ইরানের পাল্টা সামরিক অভিযানের পর থেকে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযানে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। নিহত তিনজন যথাক্রমে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক ছিলেন বলেও জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ ইরান-ইসরায়েল যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…