চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে শুরু ঈদের আমেজ, তিন দিনে তিন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
আইস্ক্রিন, বিনোদন
A A

ঈদ উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে তিনটি সিনেমা। সোমবার (২৬ জুন), মঙ্গলবার (২৭ জুন) এবং বুধবার (২৮ জুন)- টানা তিন দিনে স্ট্রিমিং হবে বহুল প্রতীক্ষিত তিনটি ছবি।

এরমধ্যে আছে একেবারে নতুন ছবি ‘রক্তজবা’। নুসরাত ইমরোজ তিশা এবং শরিফুল রাজ অভিনীত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমাটি নির্মাণ করেছেন ‘কাঠবিড়ালী’ খ্যাত তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। ছবিটি মঙ্গলবার (২৭ জুন) থেকেই আইস্ক্রিনে দেখতে পারবেন দর্শক।

এছাড়া সোমবার (২৬ জুন) থেকে আইস্ক্রিনে দর্শক দেখতে পারছেন দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি.। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছে।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

অন্যদিকে বুধবার (২৮ জুন) আইস্ক্রিনে দর্শক দেখতে পারবেন চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম ছবি ‘ফিরে দেখা’। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও স্পর্শিয়া প্রমুখ।

২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ আইস্ক্রিনে সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনএহসানুর রহমানজিয়াউল রোশানতাসকিন রহমানতিশাদীপু ইমামনিরবনুসরাত ফারিয়াফিরে দেখামনির খান শিমুলমনোজ প্রামানিকরক্তজবারাজরিয়াজ আহমেদরোজিনার‌্যাবলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

জুন ২, ২০২৬

রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, বুধবার আত্মপক্ষ সমর্থনের দিন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT