চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

অর্থনীতিতে চলতি বছর অর্থ্যাৎ ২০২৪ সালে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ‘প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কীভাবে প্রভাব ফেলে’ তা অধ্যয়নের জন্য অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার ১৪ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।। এর মধ্য দিয়ে পর্দা নামল এবারের নোবেল পুরস্কার আসরের।

নোবেল কমিটি জানিয়েছে, তারা কেন কিছু দেশ ধনী এবং অন্যরা দরিদ্র তার ব্যাখ্যা দিয়েছে। বিজয়ীরা কেন দেশগুলোর মধ্যে সমৃদ্ধিতে এত বিশাল পার্থক্য রয়েছে তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন।

গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারী অংশগ্রহণের ফলাফল সম্পর্কে বোঝাপড়ার উন্নতিতে অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। গত ৭ অক্টোবর এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে ২০২৪ সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

Reneta

আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, প্রশংসাপত্র এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিনোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT