চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিশ্বখ্যাত গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) ক্যানসারের কাছে হার মেনে ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কিংবদন্তি এই গায়কের প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রতিনিধি জানান, শনিবার ঘুমের মধ্যেই শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী জেনিফার ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সালের মে মাসে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে ব্র্যাড প্রথম তার অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তার শরীরে চতুর্থ পর্যায়ের ‘কিডনি ক্যানসার’ ধরা পড়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল।

সে সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি বলেছিলেন, আমি মোটেও ভয় পাচ্ছি না। ঈশ্বর সব বাধা জয় করতে পারেন। অসুস্থতার কারণে গত বছরের গ্রীষ্মকালীন ট্যুরও বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি। নিজের জনপ্রিয় গান ‘ইটস নট মাই টাইম’-এর কথা উল্লেখ করে তখন ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন এই শিল্পী।

১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি গঠন করেন ব্র্যাড। ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি প্রধান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি লিখেছিলেন কালজয়ী গান ‘ক্রিপ্টোনাইট’, যা ২০০০ সালে মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যান্ডটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীত দুনিয়ার সহকর্মীরা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জেনিফারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।- বিবিসি

Jui  Banner Campaign
ট্যাগ: ‘থ্রি ডোরস ডাউন’ক্যানসারগ্র্যামি-মনোনীতব্র্যাড আর্নল্ডরক ব্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পুকুরে মিললো বিপুল পরিমাণ অস্ত্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬

মধ্যরাতে ভোটকেন্দ্রের বুথে আগুন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT