চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩ শিশু আহত

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
২:৪৬ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ, চুয়াডাঙ্গা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে পটকা বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রনক হোসেন (১২), উজ্জ্বল হোসেনের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৯) এবং আহম্মদ আলীর ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-মিয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রনক, হুসাইন ও আল-মিয়া ভাংবাড়িয়া গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের ছাদে গিয়ে দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে পটকা বোমা তৈরির চেষ্টা করছিল। এ সময় সেটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে রনকের ডান হাতের ৫টি আঙুল উড়ে যায়। হুসাইন ও আল-মিয়া হাত-পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। বিস্ফোরণের পর তারা দুজনই জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয় লোকজন মসজিদের ছাদে গিয়ে আহত তিন শিশুকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত রনককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য দুই শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পটকা বোমা তৈরিবিস্ফোরণে ৩ শিশু আহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩ শিশু আহত

মার্চ ৮, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঙ্কারেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন, ইসরায়েল ঘুরে এসে ভারতীয় সাংবাদিক

মার্চ ৮, ২০২৬

কুর্দিরা জড়িত হোক চান না ট্রাম্প

মার্চ ৮, ২০২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন?

মার্চ ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT