ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত

ফ্লোরিডায় একটি রাস্তার দৃশ্য, যেখানে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। হত্যার পর হামলাকারীও মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিল শহরের একটি স্টোরে এই ঘটনা ঘটে। রোববার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
পুলিশ জানিয়েছে, এক শ্বেতাঙ্গ হামলাকারী ওই হামলা চালিয়েছে, তার বয়স ২০ বছরের বেশি। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করেন। পরে পুলিশের সাথে তার সংঘর্ষ হয়।
চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ২৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






